নাগরিকদ সেবা প্রত্যাশীদের কাঙ্ক্ষিত সেবা গতিশীল করতে মাদারীপুর জেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের জনপ্রতিনিধি ও শিক্ষকদের মাঝে কর্পোরেট সিমকার্ড বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এই সিমকার্ড বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন বাচ্চু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, ভূমি অধিগ্রহণ(এলএ শাখা, অর্পিত সম্পত্তি শাখা)’র কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঘরের ভেতরে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ
জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সাথে বুধবার (৯ সেপ্টেম্বর) যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জেলায় কর্মরত সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দেওয়া হয়েছে কর্পোরেট সিম। এতে নাগরিক সেবা গতিশীল হবে। এখন থেকে কোন কর্মকর্তা অন্যত্র বদলি কিংবা ছুটিতে থাকলেও সংশ্লিষ্ট মোবাইল নাম্বারটি চালু থাকবে।’ ফলে সেবা প্রত্যাশীরা তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অপরদিকে একইদিন নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত আবুল বাসার এর বাসায় গিয়ে তার পরিবারকে সান্ত্বনাসহ নিহতের স্ত্রীর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন মাদারীপুর জেলার সুযোগ্য ও সৎ জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এ সময় তার সাথে ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুদ্দিন গিয়াস, ছিলারচর ইউনিয়নের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারসহ অন্যান্য কর্মকর্তারা।
ইত্তেফাক/এএএম
