পাচুপুর-বড়বড়িয়ার রাস্তা বেহাল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১০

রাণীনগরে এলজিইডির আওতায় নির্মিত পাচুপুর-বড়বড়িয়া রাস্তায় দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ রাস্তা উপজেলার শেষ সীমানার পাচুপুর, বড়বড়িয়া ও পাশের সিংড়া উপজেলার রামনগর গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র পথ। উপজেলার একডালা ইউপি মেম্বার হাসান আলী মোল্লা বলেন, রাস্তার উন্নয়নের জন্য অনেকবার বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন দিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা বলেন, রাস্তাটির বেহাল অবস্থার কথা শুনেছি। রাস্তায় ইট সোলিং কিংবা পাকাকরণের জন্য চাহিদাপত্র ঊর্ধ্বতন মহলে পাঠিয়েছি। অর্থ ছাড় পেলেই কাজ শুরু করা হবে।