কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ক্ষেমিড়দিয়াড় বিশ্বাসপাড়া এলাকায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক আঃ মান্নানকে (২২) পুলিশ আটক করেছে।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার সময় ভেড়ামারার ক্ষেমিড়দিয়াড় বিশ্বাসপাড়া এলাকার এক দরিদ্র ঘরের ৩য় শ্রেণি পড়ুয়া ছাত্রীকে (১১) একই এলাকার ১ সন্তানের জনক শুকচাঁদের ছেলে আঃ মান্নান জোরপূর্বক ধর্ষণ করে। স্কুলছাত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে ব্রিজের ছাঁদ ধসে ২ শ্রমিকের মৃত্যু
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিজানুর রহমান জানান, মেয়েটির অবস্থা আশংকাজনক। তার চিকিৎসা চলছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শামিম উদ্দিন জানান, ‘ধর্ষক আঃ মান্নানকে (২২) পুলিশ আটক করেছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের হয়েছে।’
ইত্তেফাক/নূহু

