জামালপুরে ভাতিজা হত্যা মামলায় চাচার মৃত্যুদণ্ড

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৮

জামালপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাকে হত্যার মামলায় চাচাকে মৃত্যুদণ্ড এবং অপর ৫ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।  
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: জুলফিকার আলী খান এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০০৭ সালে জমি নিয়ে বিরোধের জেরে জামালপুর সদরের কুমারগাতি এলাকার রইচ উদ্দিনের বড় ছেলে মমিন (২২) এর সাথে তার চাচা আনছার আলী প্রামাণিক (৪০)এর ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে ১নং আসামী আনছার আলী ভাতিজা মমিনের মাথায় কুড়াল দিয়ে আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দুইদিন পর মমিনের মৃত্যু হয়। 

আরো পড়ুনঃ  ইউএনও নেই ১ মাস, তবুও বাস ভবনে আনসার প্রহরা!

এ ঘটনায় নিহতের বাবা রইচ উদ্দিন বাদি হয়ে আনছার আলী প্রামাণিকসহ ৬ জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণে অপরাধ প্রমাণ হওয়ায় আসামী আনসার আলী প্রামাণিক পিতা মৃত তোরাপ প্রামাণিক, সাং- কুমারগাতী, থানা ও জেলা-জামালপুর-কে প্যানেল কোর্ট, ১৮৬০ এর ৩০২ ধারার অপরাধে মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা এবং অপর ৫ আসামী কলম প্রামাণিক (৪৫), পিতা মৃত তোরাপ প্রামাণিক, শাহীন (২৩), সাইদুল(১৯) উভয় পিতা কলম প্রামাণিক, শাইবানু (৪০) স্বামী- কলম প্রামাণিক, শাবনান (৩৫) স্বামী আনছার আলী সাং- কুমার গাতী থানা ও জেলা জামালপুরকে প্যানেল কোর্ট, ১৮৬০ এর ৩০২/৩৪ ধারার অপরাধে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। জামালপুর জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খান। 

মামলার সকল আসামী পলাতক রয়েছে। রাষ্টপক্ষের মামলাটি পরিচালনা করেন বিজ্ঞ আইনজীবী নির্মল কান্তি ভদ্র পি.পি এবং আসামী পক্ষের বিজ্ঞ স্টেট ডিফেন্স আইনজীবী আনোয়ারুল করিম (শাজাহান) বিজ্ঞ এডভোকেট।

ইত্তেফাক/এমএএম