কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সিদ্দিকুর রহমান (৬২) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে কুপিয়ে হত্যার করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরনোয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। সিদ্দিকুর ওই গ্রামের বাসিন্দা ও জালালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।
জানা গেছে, চরনোয়াকান্দি গ্রামের দোকানে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলেন সিদ্দিকুর। পথে ওৎ পেতে থাকা আবুল কালাম পন্ডিত ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে সিদ্দিকুরকে গুরুতর জখম করেন। পরে স্থানীয় লোকজন সিদ্দিকুরকে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম
