নওগাঁর নিয়ামতপুর উপজেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সিসিডিবি কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্নআয়ের সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার বেসরকারি এনজিও সংস্থা সিসিডিবি নিয়ামতপুর শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ৭০টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মহীনদের মাঝে ত্রাণ তুলে দেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফার সরকার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিডিবির সিনিয়র কর্মসূচী কর্মকর্তা কাওছার আল মামুন, টেইনার হালিমা খানম, সমাজ সংগঠক ইকবাল হোসেন, হিউবার্ড অধিকারী, ফিলিপ চন্দ্র রায়, জিমিয়া জামান।
এসময় প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন ও একটি করে স্বাস্থ্য সুরক্ষায় সাবান প্রদান করা হয়।
ইত্তেফাক/এমআরএম
