পিপিপির নির্বাহী বোর্ডের সভা অনুষ্ঠিত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১২:১৭

অনুষ্ঠিত হয়ে গেল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের নির্বাহী বোর্ডের অষ্টম সভা। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে গত ৬ সেপ্টেম্বর বিকাল ৪টায় সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় বিগত সভার কার্যবিবরণী ও উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহের অগ্রগতির পাশাপাশি খাতভিত্তিক কর্মসূচী প্রণয়নের বিষয়ে পিপিপি প্রোগ্রামের সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা হয়। চলমান পিপিপি প্রকল্পসমূহের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে করণীয় বিষয়ে পর্যালোচনাও উঠে আসে।

সভায় সভাপতিত্ব করেন নির্বাহী বোর্ড এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মো. তোফাজ্জল হোসেন মিয়া (সচিব), জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থ বিভাগের আব্দুর রউফ তালুকদার (সচিব), লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মো. মইনুল কবির (সচিব), অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফাতিমা ইয়াসমিন (সচিব) এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ (সচিব) উপস্থিত ছিলেন।