কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে ফাহিমা আক্তার নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার গ্রামে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের ওমর ফারুকের কন্যা ফাহিমা আক্তার সবার অজান্তে বাড়ির পেছনে ডোবার পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
আরও পড়ুন: যেখানে আগে ভ্যাকসিন পাবো, সেটিই সংগ্রহ করা হবে: প্রধানমন্ত্রী
থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএএম
