সবজিওয়ালা হাঁকে
গলির মোড়ে, বাঁকে
কেউ কি আসে, অবাক চোখে
তাকিয়ে থাকে কাকে।
ঘুমকে ছুড়ে দূরে
উঠে অনেক ভোরে
ভাগ্যটাকে ঝাঁকায় বেঁধে
মামুলি সেই সুরে
হাঁকছে জোরে জোরে—
লা-গ-বে আ-না-জ পা-তি
কলমিলতা বেগুন মুলো
কুমড়ো মরিচ জাতি—
ঢ্যাঁড়শ গাজর সজনে ডাঁটা
কচুর লতি পুঁই
টাটকা তাজা এক্কেবারে
নয় মিছে গাঁইগুঁই।
জানাই খোলা
সদ্য তোলা।
নিন না দাদা ভাই
এ করেই তো খাই।
