নেত্রকোনার কলমাকান্দায় ট্রলারডুবির ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ জন নিখোঁজ রয়েছেন। বুধবার বিকাল থেকে ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ জেলা থেকে আসা দুটি ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান জানান, ট্রলারডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কর্ম দিবসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক আরো জানান, ট্রলারডুবিতে নিহত প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। ট্রলার চালক দুই জন এখনো পলাতক রয়েছে।
উল্লেখ্য, বুধবার কলমাকান্দায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটে।
