দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে রুমানা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রুমানা ঐ গ্রামের রেজাউল কাজীর মেয়ে।
দিগনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম লিটু জানান, রুমানা বাড়ির উঠানে খেলা করছিল। কোনো এক সময় পেছনের খালের পানিতে পড়ে তার মৃত্যু হয়।
লোহাগাড়া (চট্টগ্রাম): লোহাগাড়া উপজেলায় পুকুরে ডুবে শিশু রুমাইসা জান্নাতের (২) মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের আধার মানিক এলাকার আলীবিবির পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত শিশু ঐ এলাকার প্রবাসী নুরুল ইসলামের মেয়ে। শিশু রুমাইসা খেলাচ্ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায়। তার চাচা মো. আবদুল জাব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
উলিপুর (কুড়িগ্রাম) : দুপুরে উলিপুরে পানিতে ডুবে ফাহিমা আক্তার না?মের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার গ্রামে। ঐ গ্রামের ওমর ফারুকের মেয়ে ফাহিমা আক্তার বাড়ির পেছনে ডোবার পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
