এই সময়ের ছড়া

মরমি ছড়া

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২০:২৯

দেখতে দেখতে দিন ফুরাইলো

                      সন্ধ্যা হবো হবো—

সারা দিনের কামাই অর্জন

              কার কাছে কী কবো?

চাওয়ার কিছু নাই রে নাই

এই কথাতে শরম পাই

শরম ভরম মুখ্য হইলে

            মর্মে মইরা মূর্ছা যাই।

 

মূর্ছা ভাঙো মূর্ছা ভাঙো

            চোখেমুখে ছিটাও পানি

হুঁশ ফিরলে দিল হইতে পারে

হয়তো বা খুশ

             কিঞ্চিত্ সফল হইতে পারে

পাপ কলুষের জিন্দেগানি।