কাহারোল উপজেলায় ধানের জমিতে ক্ষতিকর পোকাদমনে পার্চিং পদ্ধতি ব্যবহার করে সুফল পাচ্ছেন কৃষকরা। উপজেলায় ৬টি ইউনিয়নে আমন খেতে পোকার আক্রমণ রোধ করতে পার্চিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। কাহারোল কৃষি অফিস সূত্রে জানা গেছে, কাহারোল উপজেলায় চলতি আমন মৌসুমে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। উপজেলায় পার্চিং পদ্ধতি বৃদ্ধি পাচ্ছে। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক জানান, পোকা দমনে কৃষকদের পার্চিং পদ্ধতি ব্যবহারের জন্য সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
