করোনা ভাইরাসের বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধি এবং দশ উপজেলায় ১ লাখ মাস্ক বিতরণ উপলক্ষ্যে বৃহস্পতিবার নেত্রকোনায় বাইসাইকেল শোভাযাত্রা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা শুরুর আগে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায় এবং পৌর মেয়র নজরুল ইসলাম খান। এছাড়া জেলার ৪০টি ওয়াস পয়েন্ট সচল রাখার কার্যক্রমও শুরু এবং সচেতনতামূলক লিফলেট বিতরণসহ মাইকিং করা হয়।
