উইচ্যাট ব্যবহার করে উইচ্যাট হলো চীনের একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ। চীন ছাড়াও বিশ্বের অনেক দেশ উইচ্যাট ব্যবহার করে। গত মঙ্গলবার চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ট্রানসেন্ট জানিয়েছে, গত বছর প্রতিদিন অন্তত ১ বিলিয়ন ব্যবহারকারী উইচ্যাট ব্যবহার করেছে।
গত বছরের হিসেব অনুযায়ী, উইচ্যাটের মাধ্যমে প্রতিদিন ৪৫ বিলিয়ন মেসেজ প্রদান করা হয়েছে। এছাড়াও ৪১০ মিলিয়ন অডিও ও ভিডিও কল করা হয়েছে এই প্ল্যাটফর্মটির মাধ্যমে। মাধ্যমটিতে গত তিন বছরে প্রায় ছয়গুণ ব্যবহারকারী বেড়েছে। কোম্পানিটি আরো জানায়, চীনে এখন কারও সঙ্গে দেখা করার পরিবর্তে অথবা কোনো মিটিং সংক্রান্ত বিষয়গুলোতে বিকল্প হিসেবে ভিডিও কলের মাধ্যমে তা করে নিচেছ।
সূত্র :ডেটডি নেট ডটকম
