ভেদরগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৩

শরীয়তপুরের ভেদরগঞ্জে সাপের কামড়ে রিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের গাজী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।  

মৃত রিনা বেগম (৩৫) উপজেলার চরভাগা ইউনিয়নের গাজী কান্দি গ্রামের কামাল গাজীর স্ত্রী। 

পরিবার ও স্থানীয় ভাবে জানা যায়, সন্ধ্যা রাতে রিনা তার বাড়ির পাশে বাথরুমে গেলে একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হলে  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ইত্তেফাক/কেকে