দুটি ছড়া

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২০:৪৯

১.

 

মামণিটার কোলে

খুকুমণি দোলে।

 

দুললে খুকুর নড়ে চুল

খুকুর মাথায় চম্পাফুল

 

চম্পাফুলের গন্ধ

আহা কী আনন্দ!

 

 

২.

লিখছি ছড়া এখানে

পড়ছি ছড়া ওখানে

বইয়ের দোকান ছাড়াও আছে

ক্যাসেট সিডির দোকানে।

 

ছড়া এখন ফেসবুকেতে

কম্পুটারে দুলছে

দেশ-বিদেশে পড়ছি ছড়া

ই-বুকেতে খুলছে।

 

ছড়া এখন বিশ্বজুড়ে

ছন্দ সুরে যাচ্ছে উড়ে।