গোপালগঞ্জে হাত-পা বাঁধা লাশ উদ্ধার 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৫

গোপালগঞ্জে হাতা-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের একটি ধান ক্ষেতের আইল থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল বাশার জানান, স্থানীয়রা ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

ওই ব্যক্তিকে হত্যার পর লাশ দক্ষিণ জলিরপাড় গ্রামে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 

ইত্তেফাক/জেডএইচ