কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে ডুবে ১ বছরের শিশু মোসাদ্দেক বিল্লাহ’র মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের লৎসর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মোসাদ্দেক ঐ গ্রামের মোহাম্মদ উল্ল্যার ছেলে।
নিহত শিশুর পিতা মোহাম্মদ উল্ল্যা জানান, সকালে স্যান্ডেল হাতে করে সে ঘর থেকে বেরিয়ে যায়, হঠাৎ তাকে পাওয়া না গেলে অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশে পুকুর পাড়ে তার পায়ের স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায় ও পুকুরের এক কোনা থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য মনোহরগঞ্জ সরকারী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার বাদ যোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইত্তেফাক/এমএএম
