শিবচরে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সার, বীজ ও কীটনাশক বিতরণ 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৪

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ  এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাদবরেরচর সাবেক কাওড়াকান্দি ফেরিঘাট সংলগ্ন ৪ ইউনিয়ন বন্দরখোলা, মাদবরেরচর, কাঁঠালবাড়ী ও চরজানাজাত ইউনিয়নের প্রায় দুই শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ করা হয়। 

শিবচর উপজেলা কৃষক লীগের সভাপতি মো. নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম জাহাঙ্গীর মাদবরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ বাবু সমীর চন্দ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ কৃষক লীগ ফরিদপুর অঞ্চল আঞ্চলিক সমন্বয়কারী নুরে আলম সিদ্দিকী হক, মাদারীপুর জেলা কৃষক লীগের সভাপতি মো. জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মশিউর রহমান ইলিয়াছ শরীফ, শিবচর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান, শিবচর পৌরসভার পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মুন্সী, শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ। 

আরও পড়ুন: ইউএনও’র ওপর হামলা: মালি রবিউল ইসলাম ৬ দিনের রিমান্ডে 

এছাড়াও শিবচর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলালীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ বাবু সমীর চন্দ্রসহ অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন কৃষকবান্ধব নেত্রী। কৃষকদের জন্য তিনি দিনরাত চিন্তা করেন। কৃষকই পারে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে। তাই প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কৃষক লীগকে সুসংগঠিত করতে হবে। কৃষকদের সুখে-দুঃখে তাদের পাশে থাকতে হবে।’

বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শেখ হাসিনা সড়কে বিভিন্ন গাছের চারা রোপণ করেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও স্থানীয় ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী এমপি'র আধুনিক ও উন্নত শিবচরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ দত্তপাড়ায় ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাইয়ের) কবর জিয়ারত করেন।

ইত্তেফাক/এএএম