পৈত্রিক জায়গা-জমি ভোগ করবেন? তাও যেন আজ অসম্ভব। গ্রামে থাকেন না? এই সুযোগে দখলবাজরা তত্পর; দখল নেয় অপরের জমি। কত বড় ভয়ংকর অপরাধী দখলবাজরা। কী আর করা—শুরু হয়ে গেল হাঙ্গামা—মামলা-মোকদ্দমা। তাই তো বাংলাদেশের ৬৪ জেলার আদালতে বিচারক কার্যালয়ে জনতার ভিড়। শুধুই জমিজমা নিয়ে মামলা। নিজের জমি দখল পাওয়ার অপেক্ষায় মাসে মাসে মামলায় ব্যয় হয় অজস্র টাকা। বছর যায় যুগ যায়—হয় না মামলার ফলাফল। যার আছে অবৈধ টাকা, সে পারে মামলা চালাতে। আর যার নাই—সে পারে না মামলা চালাতে; সে হারায় নিজের জমিজমা, সহায়-সম্পত্তি—একসময় হয়ে যায় পথের ভিখারি। এই তো আমার বাংলাদেশ!
লিয়াকত হোসেন খোকন
ঢাকা
