ফটো ক্যাপশন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৭

ওয়ান ব্যাংক লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফরমে সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান অশোক দাশ গুপ্ত। বার্ষিক সাধারণ সভায় ৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন হয়। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন

 

 

০০০

 

রূপালী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ফোরামের পরিচিতি সভা ২০২০ বৃহস্পতিবার ব্যাংকের দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং রূপালী ব্যাংক লিমিটেড এক্সিকিউটিভ ফোরামের প্রধান পৃষ্ঠপোষক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ