পুলিশ হলো সৎ মায়ের সেই অপ্রিয় সন্তান, যাকে যখন যেভাবে খুশি রাঙানো যায়। বিদ্যমান আইন, সমস্যা, বাধ্যবাধকতা যাই হউক, দিনশেষে সবাই ঢালাওভাবে সমস্ত দায় বর্তায় শুধু সৎ মায়ের ওই অপ্রিয় সন্তান পুলিশের ওপরই। আমাদের সমাজের এমন কিছু মানুষের দৃষ্টিভঙ্গিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেকে মানবিক, বিনয়ী, সৎ, মেধাবী, সুন্দর মনের অধিকারী হিসেবে মেলে ধরতে সক্ষম হয়েছেন তিনি আমাদের মাদারীপুর জেলার সুযোগ্য ও সৎ পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।
বাংলাদেশ পুলিশ বাহিনীর দুর্দান্ত চৌকস সৎ সাহসী কিছু পুলিশ অফিসার রয়েছে যারা তাদের সৎ সাহসকে পুঁজি করে জনগণের শান্তির জন্য দিনরাত এক করে সকল অন্যায়কে বিতাড়িত করে পুলিশ বাহিনীকে প্রশংসিত করে তুলছেন। তেমনি একজন সৎ সাহসীবান পুলিশ কর্মকর্তা তিনি। তার নির্দেশনা অনুযায়ী মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা ও মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা আন্তরিকতার সাথেই চেষ্টা করে যাচ্ছেন এলাকার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে। তারা প্রতিনিয়তই মাদারীপুর সদরকে মাদক মুক্ত, জুয়া মুক্ত, ও দাঙ্গা মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা থানা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের আইনের সুফলগুলো অবহিত করেন ও যেকোনো অন্যায় কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেন। বিশেষ করে ইভটিজিং বন্ধে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনাও দেন।
এছাড়াও এলাকার বিভিন্ন মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লীদেরকে জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদক ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বিভিন্ন বাজারে বাজারে গিয়ে ব্যবসায়ী ও বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে, এলাকার জন প্রতিনিধিদের সাথে, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ওলামায়ে মাশায়েখদের সাথেও নিয়মিত মতবিনিময় করে থাকেন। যেকোন সমস্যাগ্রস্ত মানুষ সমস্যায় পড়লে তারা আইনি সহায়তা দিতে সর্বদা থাকেন প্রস্তুত। তারা মনোযোগ সহকারে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানেরও চেষ্টা করে থাকেন।
আরও পড়ুন: প্রয়াণ দিবসে শাহ আবদুল করিমের প্রতি বিনম্র শ্রদ্ধা
এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞার সাথে আলাপ কালে তিনি বলেন, ‘জেলার সুযোগ্য ও সৎ পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান স্যার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা স্যারের নির্দেশনা অনুযায়ী মাদারীপুর সদরকে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ, ও ইভটিজার মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা হচ্ছে আমাদের কাজ। আমার দুয়ার গরীব, ধনী, রিকশাচালক সব শ্রেণির মানুষের জন্য সবসময় উন্মুক্ত। একজন নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল হল পুলিশ, আমরা যদি তাদের আশ্রয় এবং তাদের সমস্যা নিরসন না করি তাহলে কে করবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ জনতার এবং জনতা পুলিশের আমি এই শ্লোগানকে সামনে রেখে এবং দেশকে জঙ্গি ও সন্ত্রাস মুক্ত করতে এগিয়ে যাব যদি সাধারণ মানুষের দোয়া আমার সাথে থাকে। আমরা অতন্ত্র প্রহরী হিসাবে রাত জেগে থাকি শুধু জনগণ শান্তিতে ঘুমাবে বলে, আমাদের ঈদের ছুটিও নেই শুধু জনগণ যাতে তাদের এই ঈদকে সুন্দর, সু-শৃঙ্খল এবং শান্তিতে কাটাতে পারে। কত পুলিশ অফিসার প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন দেশকে জঙ্গি, সন্ত্রাস ও করোনা মুক্ত করতে। আমি একটি কথা বলবো জনগণের উদ্দেশে আপনারা পুলিশকে নিজের বন্ধু ভাবুন, পুলিশ জনগণের বন্ধু।’
ইত্তেফাক/এএএম
