নড়াইলের নড়াগাতি থানার উত্তর ডুমুরিয়া গ্রামে ভাতিজার ভেলার (দেশীয় অস্ত্র) আঘাতে চাচা আব্দুল জলিল মুন্সী (৫২) নিহত হয়েছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শনিবার রাত সোয়া ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জলিল মুন্সী উত্তর ডুমুরিয়া গ্রামের কালা মিয়া মুন্সীর ছেলে এবং পেশায় তিনি একজন বাইসাইকেল মিস্ত্রি ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ভাজিতা আয়নাল মুন্সী পলাতক রয়েছে।
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা আয়নাল তার চাচা আব্দুল জলিলের পাজরে ভেলা (সড়কি বিশেষ) ঢুকিয়ে দেয়। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
