রাজৈরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:০৮

মাদারীপুরের রাজৈরে তিন সন্তানে জনক মোঃ আবুল বাসার হাওলাদার (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা । শনিবার গভীর রাতে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাসার একই গ্রামের আলেম হাওলাদারের ছেলে । রবিবার সকালে পুলিশ রক্তাক্ত লাশ উদ্ধার ময়না তদন্তের মাদারীপুর মর্গে প্রেরণ করেছে ।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়,  উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী মধ্যপাড়া গ্রামে আলেম হাওলাদারের ছেলে তিন সন্তানের জনক মোঃ আবুল বাসার হাওলাদার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে এলাকায় ভিক্ষাবৃত্তি করে রাতে ওই এলাকার কয়েকটি মুদি দোকানের পাশে একটি বেঞ্জে ঘুমাতো । প্রতিদিনের মত ভিক্ষাবৃত্তি শেষে  শনিবার  রাতে ওই একই বেঞ্জে রাত্রিযাপন কালে দুবৃর্ত্তরা মোঃ আবুল বাসার হাওলাদারকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় । রবিবার সকালে এলাকাবাসি আবুল বাসারের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করে ।

এলাকাবাসীদের ধারনা উক্ত স্থানে মুদি দোকানের মালামাল চুরি করতে আসা দুবৃর্ত্তরাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে ।

নিহতের স্ত্রী রাসিদা বেগম বলেন,আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাই ।  

রাজৈর থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বলেন, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।  তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এমআরএম