ফুলবাড়ীতে ৪ কেজি গাঁজা উদ্ধার 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৩

ফুলবাড়ীতে অভিযানে চালিয়ে চার কেজি গাঁজা, মোটরসাইকেলসহ মিন্টু হোসেন (২৯) ও রুবেল ইসলামকে (২৫) আটক করেছে দিনাজপুর র‌্যাব-১৩। শনিবার বিকাল ৩টায় উপজেলার কাজীহাল ইউনিয়নের পুখুরী গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ তাদের আটক করে র‌্যাব।

আটককৃতরা হলেন- কাজীহাল ইউনিয়নের মুরারীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মিন্টু হোসেন এবং একই গ্রামের সমুর উদ্দিনের ছেলে রুবেল ইসলাম। পরে র‌্যাব-১৩ এর ডিএডি তাপস কুমার বাদী হয়ে মামলা রুজু করেন। যার মামলা নং ১০।

ইত্তেফাক/আরকেজি