গোবিন্দগঞ্জে রিকশাভ্যান চালককে শ্বাসরোধে হত্যার পর ভ্যান ছিনতাই 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুবৃর্ত্তরা দিলবর নামের এক রিকশাভ্যান চালককে শ্বাসরোধে হত্যার পর তার ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাতে। পুলিশ আজ রবিবার সকালে শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামের টকোরগাড়ী নামক স্থানে একটি ধান ক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। দিলবর উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আলাল উদ্দীন প্রামাণিকের ছেলে।

তার পরিবার পক্ষ থেকে জানা গেছে, অভাবের কারণে ব্যাটারি চালিত রিকশাভ্যান চালক। গত শনিবার বিকালে সে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে প্রতিবেশীর মুখে খবর পেয়ে তার লাশ শনাক্ত করা হয়।

গোবিন্দগঞ্জের বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মিলন চ্যাটার্জী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অটোভ্যান ছিনতাই করার উদ্দেশ্যেই দিলবরকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরের কোথাও কোন  আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে গলায় গামছা পেঁচানো ছিল। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করার প্রস্তুতি চলছে।


ইত্তেফাক/আরকেজি