নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিদ্যুতায়ীত হয়ে যাওয়া ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো বড়ো ভাইয়ের। রবিবার সকালে উপজেলার পৌর এলাকার কৃষ্ণপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্যুতায়ীত হয়ে নিহত ওই তরুণের নাম অর্পন চক্রবর্তী (১৮)। সে সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের কুমকুম চক্রবর্তীর ছেলে। সোনারগাঁও জি. আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের ছাত্র অর্পন এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল।
অর্পনের পরিবার জানায়, উপজেলার সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরা এলাকায় পল্লী বিদ্যুতের মেইন লাইন তাদের ঘরের চালার ওপর দিয়ে টেনে নেওয়ায় বাতাসে টিনের চালার সঙ্গে বিদ্যুতের তারের ঘর্ষণে তার লিকেজ হয়ে পুরো ঘর বিদ্যুতায়ীত হয়ে পড়ে। রবিবার সকালে অর্পনের কাকাতো ছোট বোন ঐশি আঙ্গিনায় ভেজা কাপড় শুকাতে গেলে সে প্রথমে বিদ্যুতায়ীত হয়। এসময় ছোট বোনকে বাঁচাতে গিয়ে অর্পন বিদ্যুতায়ীত হয়ে মারা যায়।
পরিবার থেকে আরও জানানো হয়, পল্লী বিদ্যুতের দায়িত্ব অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এসি
