এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২০:১৮

ইংরেজি

এস.এম.সারাফুল ইসলাম

সহকারী শিক্ষক (ইংরেজি)

শিরোমণি আলিম মাদরাসা, খুলনা

শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছ ? নিশ্চয় ভালো আছ। বিশ্ব এক ভাইরাসের কারণে দুর্যোগ মুহূর্ত পার করছে। তোমাদের নিয়মিত ক্লাস স্থগিত হলেও সংসদ বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত ক্লাস পরিচালনা করা হচ্ছে। এই সময়টাতে ঘরে বসে চর্চা করবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে। অনুশীলন পাতায় নিয়মিত চোখ রাখবে। আজ আমি তোমাদের সাথে Punctuation & Capitalization- এর Capitalization অংশ সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক।

Capitalization হচ্ছে বাক্যে কোথায় কোথায় কোন অবস্থা word- এ capital letter

ব্যবহার করতে হয়।

১১। জাতি, ধর্ম, সমপ্রদায়ের নামের প্রথম অক্ষর capital letter হয়।

যেমন :The Muslim, The Cristian, The Sunni.

১২। আল্লাহতাআলার (Allah/God) নামবাচক শব্দের এবং তার পরিবর্তে ব্যবহূত Pronoun-এর প্রথম অক্ষর capital letter হয়।

যেমন :The old man prayed to Allah and He blessed him.

১৩। বার, মাস, পর্ব ও বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর capital letter হয়।

যেমন :My Mother came home  on Monday last. Our Annual Examination will be held on next November. The Battle of Palasey took place in 1757 A.D.

১৪। ইংরেজি কবিতার প্রতি লাইনের প্রথম অক্ষর capital letter হয়।

যেমন :

The music in my heart I bore.

Long after it was heard no more.

১৫। দিক-এর (North, South, East, West) প্রথম অক্ষর small letter হয়, কিন্তু দিক যখন ভৌগোলিক অঞ্চল/অবস্থান বোঝায় তখন তাদের প্রথম অক্ষর capital letter হয়।

যেমন :The sun rises in the east কিন্তু He spent his whole life in the East.