মদন উপজেলার সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মহিউদ্দিন মার্কেটের বন্ধন সমিতির কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত রবিবার হামলা, টাকা ছিনতাইয়ের ঘটনায় জোবাইদা রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেনের দায়ের করা মামলায় আল আমিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. রমিজুল হক জানান, অধ্যক্ষের মামলায় আল আমিনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে।
