পাবনায় লাউয়ের বাম্পার ফলন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

পাবনা প্রতিনিধি

পাবনায় এবার লাউয়ের বাম্পার ফলন হয়েছে। বিভিন্ন গ্রামের চাষিরা ইতিমধ্যে তাদের উত্পাদিত লাউ সরাসরি ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি শুরু করেছেন। সরেজমিনে পাবনা সদর উপজেলার দিকশাইল, কালিকাপুর, আটমাইল, ছিলিমপুরসহ জেলার অধিকাংশ সবজি প্রধান গ্রামগুলোতে ঘুরে দেখা যায়, চাষিরা খেত থেকে লাউ উত্তোলন আর গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। চাষি জানে আলম জানান, খেত থেকে সরাসরি লাউ আনা হচ্ছে। এতে খেতের পরিচর্যাসহ অন্য কাজ করার সময় পাওয়া যাচ্ছে। পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আজাহার আলী জানান, চলতি মৌসুমে জেলায় ৩ হাজার ৯৭৬ একর জমিতে লাউয়ের আবাদ হয়েছে।