হবিগঞ্জে ইজিবাইকে শাড়ির আঁচল পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সা নিতে গিয়ে ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে জবেদা বেগম (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার শহরের শনির আখড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জবেদা বেগম সুনামগঞ্জের শাল্লা উপজেলার কান্দিগাঁও গ্রামের লাবু মিয়ার স্ত্রী। সদর থানার উপপরিদর্শক নাজমুল হক বলেন, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।