বিজয়নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:৩৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হক সাময়িক বহিষ্কার হয়েছেন। বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, মুক্তার হোসেন জাকির, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম খান প্রমুখ। জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রাজন আহমেদ পিয়াস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের সিদ্ধান্ত জানানো হয়।