আগৈলঝাড়ায় ধর্ষিতা শিক্ষার্থীর মামলা দায়ের

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:৩৬

আগৈলঝাড়ায় বুধবার রাতে মামলা দায়ের করেছেন ধর্ষিতা এক শিক্ষার্থী। আগৈলঝাড়া থানায় তিনি মামলাটি দায়ের করেন।

উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের ধর্ষিতা ছাত্রী (২৫) জানান, তিনি একটি কলেজে রাষ্ট্র বিজ্ঞানে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী। গত দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পার্শ্ববর্তী গোয়াইল গ্রামের সুধীর চন্দ্র মাঝির ছেলে ইতালী প্রবাসী রিপন মাঝির পরিচয় হয়। এই সূত্র ধরে গত ১৫ নভেম্বর বাড়ি আসে রিপন। ৫ জানুয়ারি সে তাদের বাড়ি যায়। এসময় বাড়িতে অন্য কোনো লোক না থাকার সুযোগে রিপন তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে বুধবার রাতে ধর্ষণ মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, ধর্ষিতার মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মো. নকিব আকরাম হোসেন জানান, তদন্ত অব্যাহত আছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ তত্পরতা চালাচ্ছে।