গৌরনদীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে গত বুধবার রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সৈয়দা মনিরুন নাহান মেরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হেসেন মিয়া, সাধারণ সম্পাদক কবির হোসেন খানসহ অন্য নেতৃবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ও স্থানীয় শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবশেন করেন।
কাঠালিয়ায় সংবাদিকদের দক্ষতা উন্নয়ন
শীর্ষক প্রশিক্ষণ শুরু
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার সহায়তায় সমকালীন প্রেক্ষাপটে সংবাদ মাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে এতে প্রশিক্ষক ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার অতনু কিশোর দাস মুন, উপজেলা জাইকা প্রতিনিধি মো. রিয়াজুর রহমান রিয়াজ। আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, প্রেসক্লাব সভাপতি সিকদার মো. কাজল, সহ-সভাপতি মো. ফারুক হোসেন খান, সাধারণ সম্পাদক মো. মাসউদুল আলম, ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক মো. আবদুল হালিম, সংবাদকর্মী মো. মঞ্জুল কবির পারভেজ প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু-কিশোরদের
শর্টফিল্ম নির্মাণ কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১২ থেকে ২০ বছর বয়সী শিশু-কিশোরদের চার দিনব্যাপী এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা বুধবার সমাপ্ত হয়েছে। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইউনিসেফের উদ্যোগে আয়োজিত এ কর্মশালার সমাপনী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যাভিনেতা জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর ওসমান গণি সজিবের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রজেক্ট অফিসার মাজহারুল ইসলাম, প্রশিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
চাটমোহরে কম্বল বিতরণ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্যদের (ভিক্ষুক সদস্য) মধ্যে বৃহস্পতিবার কম্বল বিতরণ করা হয়েছে। ব্যাংকের চাটমোহর এরিয়া অফিসের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পাবনা জোনের জোনাল ম্যানেজার হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন পাবনা জোনের প্রশাসনিক কর্মকর্তা ভজন কিশোর রায়। এসময় চাটমোহর এরিয়া ম্যানেজার মনি মোহন পাল, প্রোগ্রাম অফিসার আজিজুর রহমান, ব্যাংকের চাটমোহর শাখার ব্যবস্থাপক মো. ইস্রাকুল হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের চাটমোহর, মূলগ্রাম ও হরিপুর শাখার ৩০ জন সংগ্রামী সদস্যকে কম্বল বিতরণ করা হয়।
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় জনতা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে সাড়ে তিনশ’ জন শীতার্তর মাঝে এসব কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, জনতা ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ আসাদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
হ্যান্ডবল ও দৌড় প্রতিযোগিতা
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছী উপজেলা সদরে লাবণ্য প্রভা পাইলট কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি প্রমিলা হ্যান্ডবল ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পিকে এসএফ-এর আর্থিক সহযোগিতায় দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে বুধবার এই খেলার উদ্বোধন করা হয়। বিকেলে শ্রেণি ভিত্তিক দৌড় ও প্রমিলা হ্যান্ডবল প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সাধারণ পরিষদের সদস্য ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি মো. এমদাদুল হক দুলু প্রমুখ।
হবিগঞ্জে কম্বল বিতরণ
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে ১শ’ কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার অপরাহ্নে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। এতে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ। সাধারণ সম্পাদক ফজলুল করিমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ প্রমুখ।
রাণীনগরে গুচ্ছগ্রামের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে কয়েকটি গুচ্ছগ্রামের মানুষের মাঝে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় প্রদানকৃত এই শীতবস্ত্রগুলো উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর উপজেলার রায়পুর গুচ্ছগ্রামের ৬০টি পরিবার, ঘাটাগন গুচ্ছগ্রামের ৩০টি পরিবার, আঙ্গিনাগাড়ী গুচ্ছগ্রামের ৩০টি পরিবার ও বেলঘড়িয়া আশ্রয়ণ প্রকল্পের ২০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্রগুলো বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, অফিস সহকারী মাহফিল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
গৌরনদীতে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা গতকাল বৃহস্পতিবার শিক্ষার মান উন্নয়নে বরিশালের গৌরনদী উপজেলায় শত বছরের ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ সকালে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শাহজান প্যাদার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম ইদ্রিস আলী, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, স্কুল পরিচালনা কমিটির সদস্য দেলোয়ার হোসেন বেগ, শহীদ বেপারী, সহকারী শিক্ষক মনিমোহন পাত্র, হাসনে জাহান রেখা, মোঃ কামরুজ্জামান, শিশির কুমার গাইন, গবিন্দ চন্দ্র নাগ, অভিভাবক আবু আব্দুল্লাহ তালুকদার, সনিয়া আজাদ, রিনা বেগমসহ অভিভাবকবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
মঠবাড়িয়ায় প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা মঠবাড়িয়ায় শীতার্ত প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার-এর উদ্যোগে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শীতার্ত প্রবীণদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জি.এম সরফরাজ গতকাল বৃহস্পতিবার সকালে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এতে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার-এর পিরোজপুর জোনের সহকারী জোনাল ম্যানেজার মো. মোয়াজ্জেম হোসেন, এরিয়া ম্যানেজার জি.এম. মাহমুদ জুয়েল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, শাখা ব্যবস্থাপক ওমেদুল হক ও প্রবীণ আবদুল করিম মোল্লা প্রমুখ।
সোহাগপুর বিধবা পল্লীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা নালিতাবাড়ী উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সোহাগপুর বিধবা পল্লীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল। এদিন ২৪ জন বিধবাসহ ওই এলাকার শহীদ পরিবারের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় তাদের মাঝে ফ্রি ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়। প্রতিমাসে ফ্রি চিকিত্সার জন্য কার্ড প্রদান করা হয় বিধবাদের মাঝে। এতে উপস্থিত ছিলেন মেডিক্যাল ক্যাম্পে মেডিক্যাল অফিসার ডাঃ মেহেদী হাসান ও ডাঃ কামরুজ্জামান রাশেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, নিরূপমা রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা, উপ-সহকারী মেডিক্যাল অফিসার জামাল উদ্দিন প্রমুখ।
