বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দি কাশেমের মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৪০

বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দি আবুল কাশেমের (৭২) মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারাগার সূত্র জানিয়েছে, গতকাল সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন আবুল কাশেম। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিত্সক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ৭টায় কাশেমকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি জামালপুরের গাবের গ্রামে। তিনি সাবেক নায়েক সুবেদার।