বরগুনা প্রেসক্লাবের সাবেক সাতবারের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের বরগুনা জেলা প্রতিনিধি দক্ষিণাঞ্চলের কিংবদন্তি সাংবাদিক আব্দুল আলীম হিমুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কোরানখানি, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) মাগরিব বাদ বেতাগী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কোরানখানি, স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়।
বেতাগী প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, পৌর
মেয়র এবিএম গোলাম কবির, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, বরগুনা প্রেসক্লাব সভাপতি এ্যড. সঞ্জীব দাস, সাবেক সভাপতি হাসুনুর রহমান ঝন্টু,
সম্পাদক আবু জাফর সালেহ্, সাবেক সম্পাদক হাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি বাবুল আক্তার, সম্পাদক মো. হাদিছুর রহমান পান্না, হোসনাবাদ ইউপি
চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান, যুবলীগ সভাপতি মো. জহিরুল ইসলাম লিটন।
প্রেসক্লাবের প্রাচার সম্পাদক মো. মিজানুর রহমান ডবলু্র সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহ সভাপতি আকন্দ শফিকুল ইসলাম ও মাওলানা নুরুল ইসলাম।
উল্লেখ্য, বরগুনায় প্রবীণ সাংবাদিক আব্দুল আলীম হিমু (৬৫) বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ইন্তেকাল
করেন। বরগুনা প্রেসক্লাব চত্বরে সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইত্তেফাক/বিএএফ
