বরিশাল নদী বন্দরে লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৫

বরিশাল নদী বন্দরে পারাবাত-১১ লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লঞ্চটি রবিবার রাতে ঢাকা থেকে রওয়ানা দিয়ে সোমবার ভোরে বরিশাল পৌছে।

কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারি কমিশনার রাসেল আহমেদ জানান, পারাবাত-১১ লঞ্চের ৩৯১ নম্বর কেবিন থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বেলা ১১টা পর্যন্ত ঐ নারীর কোন পরিচয় মেলেনি। তিনি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।


ইত্তেফাক/আরকেজি