টি-শার্ট হচ্ছে তরুণদের পছন্দে প্রথম সারির একটি পোশাক, যা একাধারে আরামদায়ক এবং স্টাইলিস্ট। তাই গরমে কিছুটা স্বস্তি পেতে বিশ্বরঙ আয়োজন করেছে টি-শার্ট উত্সব। গত ১১ সেপ্টেম্বর থেকে বিশ্বরঙ-এর সকল শোরুমে শুরু হয়েছে ‘বিশ্বরঙ টি-শার্ট উত্সব’। এই উত্সবে থাকছে সবধরনের টি-শার্ট, পোলো শার্টের ওপর ৫০ শতাংশ মূল্য ছাড় এবং শুধুমাত্র বিশ্বরঙ ফ্র্যাঞ্চাইজ শোরুমগুলোতে থাকছে ৩০ শতাংশ মূল্য ছাড়। উত্সব চলবে ষ্টক থাকা পর্যন্ত। ‘বিশ্বরঙ টি-শার্ট উত্সব’-এর টি-শার্ট, পোলো শার্টগুলোতে অফহোয়াইট, সাদা, ধূসরসহ অনেক অফটোন রং-এর পাশাপাশি বিশ্বরঙ সিগনেচার রং হিসেবে লাল, সাদা, হলুদ, কমলা, নীল, বেগুনী, মেজেন্টা প্রভৃতি উজ্জল রঙও ব্যবহার করা হয়েছে। টি-শার্টের বুকে, হাতায়, পেছনে ব্যবহার করা হয়েছে রঙিন প্রিন্টে দেশি বিদেশি বিভিন্ন মোটিফ, গ্রাফিতিতি, টাইডাই সহ আরো বেশ কিছু মাধ্যম। বিশ্বরঙ-এর সকল পণ্য আপনি কিনতে পারেন অনলাইনেও, www.bishworang.com অথবা bishworang ফেসবুক মেসেঞ্জারে SMS-এর মাধ্যমে অর্ডার নিশ্চিত করতে পারবেন। বাসায় বসে সামগ্রী পেতে ব্যবহার করুন হোম ডেলেভারি সার্ভিস।
ফোন : ০১৭৩০০৬৮০৬৩।
