‘শুধু গল্প নয়, চরিত্রায়ণের পরিবর্তনও প্রয়োজন’

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:৪৫

সময়ের সাথে ঢাকাই ছবির গল্পতে অনেকটা পরিবর্তনের ছোঁয়া এসেছে। মূলধারার ছবিগুলো একঘেঁয়েমি গল্প থেকে নতুনত্বের দিকে এগুচ্ছে। এই পরিবর্তনের সাথে এক সময়ের নিয়মিত চলচ্চিত্র তারকারা আবারো ছবির ব্যস্ততায় ফিরেছেন। সেই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। নতুন বছরের শুরু থেকেই শুটিং নিয়ে ব্যস্ত এই নায়িকা। চলতি সময়ে এফডিসিতে ‘জ্যাম’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত এই ছবিতে তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। পূর্ণিমা বলেন, ‘আমাদের ছবির গল্পে নতুনত্ব এসেছে। তবে শুধু গল্প নয়, চরিত্রায়ণের পরিবর্তনও প্রয়োজন। কারণ সময়ের সাথে ২০ বছর আগে যে নায়ক-নায়িকা কলেজ শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন এই সময়ে এসে একই ধরনের চরিত্রে বেমানান। এর পরিবর্তনটাও হচ্ছে। সব মিলিয়ে আমাদের চলচ্চিত্র বেশ ভালোর দিকেই এগুচ্ছে।’

‘জ্যাম’-এর পর ‘গাঙচিল’ শিরোনামে নতুন ছবিতে দেখা যাবে পূর্ণিমাকে।