নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
নিয়ামতপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ৯টায় রাজশাহীর তানোর উপজেলার চোরখৈর গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে নিয়ামতপুর থানার পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল মান্নান নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামের বাসিন্দা। দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) হুমায়ন কবির বলেন, আব্দুল মান্নানের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট রয়েছে। অনেক দিন যাবত্ তিনি পলাতক। অবশেষে শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী তানোর উপজেলার চোরখৈর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
