রোহিঙ্গাদের সংকট নিরসনে এখনই পদক্ষেপ নিতে হবে : জাতিসংঘ মানবাধিকার প্রধান

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৬

রোহিঙ্গাদের সংকট নিরসনে এখনই পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেট। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, মিয়ানমার বারবার বলেছে যে, তারা রোহিঙ্গাসংকট নিরসনে আগ্রহী। নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিত করতে চায় তারা; কিন্তু এখনো তার প্রতিফলন দেখা যায়নি।

তিনি বলেন, স্যাটেলাইট থেকে তোলা ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী উত্তরাঞ্চলীয় রাখাইনে গত কয়েক মাস জ্বালাও-পোড়াও হয়েছে। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৪৫তম অধিবেশনে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বাধীন তদন্ত দরকার। ইতিমধ্যে কিছু গ্রাম মিয়ানমারের সরকারি মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দ্রুত বন্ধ হওয়া উচিত। তার দাবি—তিন বছর আগে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নিধন অভিযান ভয়াবহ মানবিক সংকটের তৈরি করেছে।