নিয়ামতপুরে সাপের কামড়ে মা-ছেলের মৃত্যু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৬

নওগাঁর নিয়ামতপুরে সাপের কামড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাবিচা ইউনিয়নের কয়াশ গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী নুর জমিলা (৫০) ও তার ছেলে মনিরুল (২৭) রাতে একই ঘরে ঘুমিয়েছিল। রাত ২টার দিকে সাপে কামড় দিলে তারা কান্নাকাটি শুরু করে। পরিবারের লোকেরা তাদের প্রথমে ওঝা দিয়ে চিকিৎসা করায়। এরপর অবস্থার উন্নতি না হলে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে কিছুক্ষণ পর পর দুইজনেই মারা যান।

ইত্তেফাক/আরকেজি