কলেজ সরকারিকরণ এবং ৫৯ সমস্যা

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২২:২৬

দেশের ২৮৩  টি কলেজ জাতীয়করণ হয়েছে। শিক্ষক-কর্মচারীদের আত্নীকরণ ও বেতন শুরু হওয়ার জন্য ১/২ বছর লাগবে বলে শোনা যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় ছাড় দিলে তো এত সময় লাগার কথা নয়। সরকারিকরণে যাঁরা ৮ আগস্ট ২০১৮ থেকে কার্যকর হয়েছেন তাঁদের মধ্যে অনেকে দীর্ঘসূত্রতার জন্য দ্বিধাদ্বন্দ্বে ও সন্দেহের মধ্যে দিন পার করছেন। যাঁদের বয়স ৫৯ পার হয়ে যাচ্ছে—তাঁরা এই বেতন, বোনাস, সুবিধা ও পেনশনের অন্তর্ভুক্ত হবেন কি না? তাই যাঁরা ৫৯ পার করছেন তাঁদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিন।

শহিদুল ইসলাম

প্রভাষক, দর্শন বিভাগ,সরকারি ইস্পাহানী কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা