ভূরুঙ্গামারীতে চকবাজার নির্মাণে বিলম্ব কেন?

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২২:২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে ডিপেরহাট বাজারে সরকারি বরাদ্দকৃত টাকায় হাটের চকবাজার নির্মাণ করতে বিলম্ব করছে ঠিকাদার। নানা অজুহাতে বছরের পর বছর কাজটি সামান্য সমপন্ন হলেও পুরাপুরি শেষ করা হচ্ছে না। এতে ঐ হাটবাজারের ব্যবসায়ী এবং জনসাধারণের অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে হাটুরে ক্রেতা-বিক্রেতাদের অনেক ভোগান্তি সহ্য করতে হয়। খুব শীঘ্রই চকবাজার নির্মাণে এলজিইডি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এস এম গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম