পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা
পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্রের প্রধান গেট খুুলে দেওয়ার দাবিতে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অফিস চত্বরে আন্দোলন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদের নেতৃত্বে শতাধিক শ্রমিক গেট খুলে দেওয়ার দাবি জানান। বড়পুকুরিয়া তাপবিদ্যুত্ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ওয়াজেদ আলী সরদার জানান, ‘করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে কাজ করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ পেলেই আমরা প্রধান গেট খুলে দেব।’
