পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
পাথরঘাটায় সোমবার গভীর রাতে কোস্ট গার্ড অভিযান চালিয়ে তিনটি হরিণের চামড়া, একটি মাথা ও ১২টি পা উদ্ধার করেছে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীসংলগ্ন জিনতলা এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় কয়েকটি পাতিলে রাখা হরিণের চামড়া, মাথা ও পাগুলো উদ্ধার করা হয়। পরে এসব বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়ারি করা হয়ছে।
