ন্যায়বিচার দাবি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২২:২৮

ইত্তেফাক ডেস্ক: পুলিশে চাকরিরত অবস্থায় দেশমাতৃকার স্বাধীনতা সূর্যকে ছিনিয়ে আনবার জন্য জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। নয় মাসের জীবনমরণ লড়াইয়ে বিজয়ী বীর মুক্তিযোদ্ধা পুলিশ কর্মকর্তা হিসেবে মর্যাদাও পেয়েছিলেন। স্বাধীন দেশে দায়িত্ব পালন করে আসছিলেন গর্বিত পুলিশ সদস্যরা। কিন্তু ২০০৩ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শ্যেন দৃষ্টি পড়ে তাদের ওপর। রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে বাধ্যতামূলক অবসরে যেতে হয় তাদের। অগত্যা উচ্চ আদালতের দ্বারস্থ হলে প্রতিকার হিসেবে পুনর্বহালের নির্দেশ মেলে। কেউ কেউ যোগদান করলেও সবার ভাগ্যের শিকে ছেঁড়েনি। তাই ন্যায়বিচারের দাবিতে তারা গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা আত্ম-কর্মসংস্থান পরিবার কল্যাণ পুনর্বাসন সোসাইটির ব্যানারে।