হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল বৃহস্পতিবার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল অধ্যাপক ডাঃ হারুনুর রশীদের (অব.) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. হাফিজ আহমদ মজুমদার, এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত, এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার অ্যাডভোকেট তৌহিদুর রহমান।
অনুষ্ঠানে কলেজের সর্বস্তরের শিক্ষক-চিকিত্সক, ছাত্রছাত্রী, অভিভাবকসহ উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ দৌলতুজ্জামান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ ও গভর্নিং বডির সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তি ও চিকিত্সকগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
