‘নয়নতরী’ নামক এই ভ্রাম্যমাণ চক্ষু ক্লিনিকটি দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে চক্ষু চিকিত্সাসেবা প্রদান করবে এবং ছানি রোগী শনাক্ত করে অপারেশনের মাধ্যমে তাদের দৃষ্টি ফিরিয়ে দিবে। এর যাবতীয় দায়িত্বপালন করবে মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোজেক্ট (ইসিপি-এমএসএস) এবং অর্থায়ন করবে ইপিলিয়ন ফাউন্ডেশন।
গত বুধবার ইপিলিয়ন গ্রুপের করপোরেট কার্যালয়ে এমন একটি চুক্তি স্মারকপত্র স্বাক্ষরিত হয়। এর অধীনে ফাউন্ডেশন একটি ভ্রাম্যমাণ চক্ষু ক্লিনিক ক্রয় করেছে। সম্পূর্ণ সুসজ্জিত ‘নয়নতরী’ নামক এই ভ্রাম্যমাণ চক্ষু ক্লিনিকটি এখন প্রস্তুত আছে। খুব শিগগিরই দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে চক্ষু চিকিত্সাসেবা প্রদান করবে। প্রান্তিক মানুষের চক্ষু সমস্যা সেবা পেতে তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
